আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনে কমিশনে (ইসি) এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩’শ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞাপন
এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৪ টি, আচরণবিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ ২০১টিসহ মোট ৩৪৪টি অভিযোগ এসেছে।
এতে আরও বলা হয়, গত ৮ জানুয়ারি থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কর্তৃক নির্বাচনি আচরণবিধি প্রতিপালন/অভিযোগ বিষয়ে মামলা করেছেন ২১২টি। জরিমানা করা হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।
ইলেক্ট্রোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫ অভিযোগে সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
এমএইচএইচ/এএইচ

