ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন। তিনি আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এদিন টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় অংশগ্রহণও করেন অধ্যাপক সেলিম রায়হান।
অধ্যাপক রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ম্যানচেষ্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)- এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ''Cutting Edge of Development Thinking'' কর্মসূচির একজন অ্যালামনাই।
টিআইবি জানায়, ট্রাস্টি বোর্ড সংস্থাটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বোর্ডের চেয়ারপারসন হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
আর বোর্ড সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।
এএম/এমআই




