শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কঠিন সময়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি: হাফিজ উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

কঠিন সময়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতি: হাফিজ উদ্দিন
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কঠিন সময়ে পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন আহমদ বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদ দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ০১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।  

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। অসুস্থ থাকার কারণে তিনি মাঝে মাঝেই অচেতন হয়ে পড়েন। এ কারণেই পদত্যাগ করেছেন তিনি। 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া হাফিজ উদ্দিন বলেন, কোনো প্রকার বিছিন্ন ঘটনা ছাড়াই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা পরিষ্কার হলো। কঠিন সময়ে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবং বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আমি তার মঙ্গল কামনা করছি।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর