রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় মন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, ‘প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চসংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখতে হবে। সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।‘

জহির উদ্দিন স্বপন বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম একটি বহুমাত্রিক ও বহুমতের ক্ষেত্র। এখানে ভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানই গণমাধ্যমের শক্তি। তাই সংকীর্ণতা বা পক্ষপাতমূলক অবস্থানের পরিবর্তে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে সর্বোচ্চসংখ্যক মানুষের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত হয়।‘

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর