রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হজের ব্যয় কমাতে সংরক্ষিত আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

জযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য সংরক্ষিত (ব্যাকআপ) আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সৌদি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ব্যাকআপ আবাসনের হার ২ শতাংশ নির্ধারণ করেছে। এতে হজের ব্যয় বাড়বে। এ কারণে ২০২৬ সালের মতো বাংলাদেশের জন্য এ হার ১ শতাংশ বহাল রাখার অনুরোধ জানান ধর্মমন্ত্রী।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আধা-সরকারি একটি চিঠি তিনি রোববার পেয়েছেন। সুপারিশসহ সেটি সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি চলতি বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আধা-সরকারি চিঠিতে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখার পাশাপাশি মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’র সমমূল্যে সার্ভিস প্যাকেজ-৩–এর সেবামূল্য নির্ধারণের অনুরোধও জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর