বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিবি পুলিশের আসল জ্যাকেট চেনার কৌশল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

ডিবি পুলিশের আসল জ্যাকেট চেনার কৌশল

দীর্ঘদিন ধরেই ডিবি সেজে নানা অপরাধমূলক কর্মকাণ্ডসহ বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। তারা অত্যন্ত সুকৌশলে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতো জ্যাকেট পরে এসব অপরাধ করে আসছে। তবে বরাবরের মতো এই চক্রের বিরুদ্ধে নানা উদ্যোগের পাশাপাশি অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ডিবির পুলিশের বহরে যুক্ত হয়েছে নতুন জ্যাকেট।

কয়েকটি বৈশিষ্ট্য খেয়াল করলেই যে কেউ ডিবি পুলিশের নতুন এই জ্যাকেট সহজেই জিনতে পারবেন। সেই সঙ্গে আসল ডিবির গায়ে থাকা এই জ্যাকেটটি নকল করা অসম্ভব বলেও দাবি করেছেন ডিবি পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।


বিজ্ঞাপন


আসল ডিবির জ্যাকেটের বৈশিষ্ট্যগুলো হলো-

  • এই জ্যাকেটে আছে গোপনীয় একটি নম্বর। সেই সঙ্গে থাকছে গোয়েন্দা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয়ে তৈরি কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। কাউকে সন্দেহ হলেই যে কেউ ডিবি পোশাকে থাকা এই কিউআর কোড স্ক্যান করে ওই ব্যক্তি ডিবির প্রকৃত সদস্য কি না তা শনাক্ত করতে পারবেন।

আরও পড়ুন: ডিবি সেজে লুট করাই তাদের পেশা

  • নতুন জ্যাকেটে ডিএমপির রঙিন লোগো সহজেই দৃশ্যমান হবে।
  • রাতের বেলায় জ্যাকেটটিতে পড়া আলো দূর থেকে ডিবি পুলিশের উপস্থিতি বুঝিয়ে দেবে।
  • নতুন জ্যাকেটে বিভিন্ন পকেট সুবিধা থাকছে। তাতে ডিবি সদস্যরা প্রয়োজনীয় নোটবুক, কলম ও কাগজপত্র নিরাপদে বহন করতে পারবেন।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর