বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিবি সেজে লুট করাই তাদের পেশা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

ডিবি সেজে লুট করাই তাদের পেশা

গ্রাহক বেশে প্রথমেই অবস্থান নেওয়া হতো ব্যাংকের ভেতরে। কেউ মোটা অংকের টাকা তুললেই তাকে টার্গেট করতো চক্রের সদস্যরা। এরপর কৌশলে চক্রের অন্য সদস্যদের সেই খবর দিয়ে দিতো। পরে ব্যাংক থেকে টাকা তোলা ওই ব্যক্তি বাইরে রের হলেই তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নেওয়া হতো গাড়িতে। একপর্যায়ে নির্জন স্থানে নিয়ে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটে টার্গেট করা ব্যক্তিতে সুবিধামতো জায়গায় ফেলে পালিয়ে যেতো চক্রের সদস্যরা।

দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে থাকলেও এমনই এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ফরিদ উদ্দিন (৫০), মো. পারভেজ (৩৫), সাইফুল ই নাদিম (৩০), শফরকুল ইসলাম ওরফে বাবু (৫০), মো. জসীম (৩৪) ও মো. নাছির (৩৮)।


বিজ্ঞাপন


গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডিবির আদলে তৈরি নকল তিনটি জ্যাকেট ছাড়াও হাতকড়া, স্টেইনলেস স্টিলের পাইপ, দুটি হোলস্টার, তিনটি খেলনা পিস্তল ও খেলনা ওয়াকিটকি ছাড়াও ব্যাংকের পাঁচটি চেক বইসহ একটি মাইক্রোবাস এবং ‘পুলিশ’ লেখা একটি স্টিকার জব্দ করা হয়েছে।

Arrest

সোমবার (১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্রেডিট কার্ড হ্যাকড করে যেভাবে প্রতারণা করতো চক্রটি


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে তিনি বলেন, চক্রটি শুধু ব্যাংকেই নয়, অনেক সময় বাসায় গিয়েও ডিবি পরিচয়ে মানুষজনকে তুলে এনে মুক্তিপণ আদায় করতো। এরকম অনেককে আমরা ইতোমধ্যেই গ্রেফতার করেছি। ডিবি পুলিশ পরিচয়ে এই চক্রের সদস্যরা ডাকাতিতে খেলনা পিস্তল ও হাতকড়া ব্যবহার করছে। এতে করে আসল ডিবি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।

এমআইকে/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর