বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশিদের প্রতি ভারতীয় হাইকমিশনের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশিদের প্রতি ভারতীয় হাইকমিশনের কৃতজ্ঞতা 

ভারত ভ্রমণের ভিসায় বিপুল সাড়া পাওয়া বাংলাদেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। একইসঙ্গে ভিসা সেবা আরও বাড়াতে কাজ করছে দেশটি। শুক্রবার (৩ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিবর্গের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত। আমরা আমাদের ভিসা পরিষেবাগুলো বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি, এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

হাইকমিশন জানায়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

 

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে চিকিৎসা, ব্যবসা ও পড়াশোনার ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এই অচলাবস্থা কাটল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এটি চালু করা হবে। 

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর