বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রাথমিকভাবে যে ৫ কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

প্রাথমিকভাবে যে ৫ কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। ফাইল ছবি

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে প্রাথমিকভাবে দেশের পাঁচটি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু করা হবে। পাশাপাশি মেডিকেলসহ অন্য ভিসা সেবা অব্যাহত থাকবে। 

যে পাঁচ কেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে সেই জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রও চালু করা হবে বলে জানান তিনি।

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই বছরের ৪ আগস্ট থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। 

পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত বছরের ২১ ডিসেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি স্থগিত করা হয়।

এমন বাস্তবতায় দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর