বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

‘সরকারও ভুলের ঊর্ধ্বে নয়, গণমাধ্যমকে তা গঠনমূলকভাবে ধরিয়ে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

Information Ministree
বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সরকারসহ সবার ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারসহ কেউ ভুলের ঊর্ধ্বে নয়; আর সেই ভুল গণমাধ্যমকে গঠনমূলকভাবে ধরিয়ে দিতে হবে। এই প্রথম গণমাধ্যমের সকলকে একসাথে করা সম্ভব হয়েছে; ফলে এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে যা দেশের গণমাধ্যমের জন্য বিশাল সুযোগ।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সঙ্গে নিয়েই সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাবে সরকার। এই রাষ্ট্রকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘‎গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে সরকার একটি সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করা প্রয়োজন গণমাধ্যম সংশ্লিষ্টদের নিয়ে সেই পথরেখা তৈরি করা হবে।’


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর