মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

পোশাক শ্রমিকদের অবরোধে অচল তেজগাঁও, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

পোশাক শ্রমিকদের অবরোধে অচল তেজগাঁও, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

পোশাক শ্রমিকদের অবরোধে রাজধানীর তেজগাঁও এলাকার লাভ রোডসহ আশপাশের সড়কে যান চলাচল কার্যত বন্ধ আছে। বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগ থেকে দেওয়া বিশেষ ট্রাফিক বার্তায় বলা হয়েছে, শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে তেজগাঁও লাভ রোড সংলগ্ন মূল সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে আশপাশের এলাকায় ভোগান্তি এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী আপডেট জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বকেয়া বেতনসহ নানা দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন ওই সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি ছিল চরমে।

দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতেও গাড়ির চাপ বেড়ে যায়। একই দাবিতে গত শনিবারও নাসা গ্রুপের শ্রমিকরা ওই সড়ক অবরোধ করেছিলেন।

এমআইকে/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর