শনিবার, ১৩ জুন, ২০২৬, ঢাকা

১৬ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:৪৪ পিএম

শেয়ার করুন:

Arrested
১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি। ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের তাঁতীবাজার মোড় এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- এনামুল হক (২৮), ইউসুফ আলী (৩৮) ও মোছা. মৌসুমী (৩০)।


বিজ্ঞাপন


গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে বংশালের তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা ভবনের নিচে রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ৮০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে রক্ষিত ১৬ হাজার পিস (প্রতি প্যাকেটে ২০০ পিস) কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, দুইটি মোবাইল ফোন, ঘন কফি রঙের একটি ব্যাগ, কালো রঙের ছোট আইপিএস এর টিনের বক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদক আইনে মামলা হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর