রাজধানীর পান্থকুঞ্জে স্থাপিত সকল অবৈধ স্থাপনা অপসারণ ও দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দোকান করায় ছয়টি মামলার মাধ্যমে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৭ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসি জানায়, অভিযান চালিয়ে পান্থকুঞ্জ সংলগ্ন এসটিএস’র পেছনের অবৈধ কার ওয়াশের দোকান উচ্ছেদ করা হয় এবং ১৬ নম্বর ওয়ার্ডস্থ বক্স কালভার্ট রোডে অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাত থেকে সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে ফুটপাত ও রাস্তা পরিষ্কার করা হয়।

বিজ্ঞাপন
জনস্বার্থে সিটি করপোরেশনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এএম/এফএ




