বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের
ছবি: সংগৃহীত

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করে নিয়েছে সরকার। এতে দেশের প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। 

বুধবার (৩ জুন) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


পোস্টে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে প্রিপেইড মিটারের গ্রাহকদের প্রতি কিলোওয়াটের জন্য মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ মিটারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত মিটার ভাড়া দিতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করা হতো।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর