মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

৩০ যুবককে রাশিয়ায় পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

৩০ যুবককে রাশিয়ায় পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল

ভালো কাজ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে ৩০ যুবককে রাশিয়ায় নিয়ে প্রতারণা করার অভিযোগে তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (২ জুন) প্রবাসী মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুর রহমান এ কথা জানান। 


বিজ্ঞাপন


এ সময় মন্ত্রী সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, বাংলাদেশি ৩০ জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণের দায়ে অভিযুক্ত তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিযুক্ত পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজে ও নিরাপদে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

এ ছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর