মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের ৫ সদস্যের বিশেষ সেল গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের ৫ সদস্যের বিশেষ সেল গঠন

বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) থেকে একজন আহ্বায়ক, তিনজন সদস্য ও একজন সদস্য সচিবের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের এই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।


বিজ্ঞাপন


এদিন এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য গঠিত এই সেল আজ থেকেই কার্যকর হবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব। এ ছাড়া কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে থাকবেন এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে মন্ত্রীর ই-মেইল [email protected] এবং [email protected] ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এ ছাড়া প্রাপ্ত অভিযোগ ও সেগুলোর বিষয়ে গৃহীত পদক্ষেপ নিয়মিতভাবে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করতে হবে।

প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করারও ক্ষমতা রাখবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আশা, এই সেলের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধান এবং সেবার মান আরও উন্নত হবে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর