সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

ছুটি শেষে ঢাকায় ফিরে নিজ বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

ছুটি শেষে ঢাকায় ফিরে নিজ বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে গ্রাম থেকে ফিরে বাসার গেটের সামনে অপেক্ষমাণ দুই নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা লাগেজ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ সব নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তুনাত জিনা মাহজেবিন মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎সোমবার (১ জুন) দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নারী ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে আলোচনায় আসে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাসার সামনেই এমন লোমহর্ষক ছিনতাইয়ের ঘটনাটি মোহাম্মদপুরের নূরজাহান রোডের এম গলির এম-২৬ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টায়। ছিনতাই এর শিকার ভুক্তভোগীরা মূলত ঈদুল আজহার ছুটি কাটিয়ে এসে শ্যামলী বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নূরজাহান রোডে বাসায় সামনে নামতেই ছিনতাইকারীরা এসে সব ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

‎এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে লাগেজগুলো নামিয়ে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে একজন বাড়ির গেইটে তালা খোলার চেষ্টা করছেন। তাদের পাশেই রিকশাচালক দাঁড়িয়ে আছে। তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চাপাতি হাতে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ ও লুঙ্গি পড়া এক ব্যক্তি সেখানে আসেন। সে এসে ব্যাগ টান দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় এ চক্রের আরেক সদস্য চাপাতি হাতে নিয়ে আসে। এ সময় চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, এ ঘটনায় একটা মামলা রুজু হচ্ছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারে আমরা কাজ করছি।

‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর