রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

১৫ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১৭৫ বাংলাদেশি হাজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

hajj
ফাইল ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি।

রোববার (৩১ মে) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, সাউদিয়া এয়ারলাইন্সের চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে করে হাজিরা দেশে ফিরেছেন।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। 

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে শনিবার (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর