রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

আদ্-দ্বীন হাসপাতালে অভিযান, সাংবাদিকদের প্রবেশে বাধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

আদ্-দ্বীন হাসপাতালে অভিযান, সাংবাদিকদের প্রবেশে বাধা

রাজধানীর মগবাজারে আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেন হাসপাতালের কর্মীরা।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়।


বিজ্ঞাপন


অভিযান পরিচালনাকালে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেন আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা। সাংবাদিকরা জানান, আদ্ দ্বীন হাসপাতালের কর্মীরা খুবই মারমুখী ভঙ্গিতে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলতে থাকেন। সেইসঙ্গে সিভিল পোশাকে থাকা কর্মীরা সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেন।

এদিকে এ বিষয়ে আদ্ দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং কাম্য নয়। বাজে আচরণ করা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যত দ্রুত সম্ভব।

তিনি আরও বলেন, সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয়। তারাও চান শিশু মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক।


বিজ্ঞাপন


এর আগে, বুধবার (২৭ মে) সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়। পরে এ ঘটনার তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠে আসছে আদ্ দ্বীন হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর