শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে স্বস্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনে স্বস্তি
কমলাপুর রেলস্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রথম দিনের মতো ট্রেনে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। এরপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছে অন্য ট্রেনগুলো। প্রথম দিনের যাত্রায় স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন যাত্রীরা। স্টেশনে তেমন একটা ভিড় নেই। তবে রাতের ট্রেনগুলোতে ভিড় বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

শনিবার (২৩ মে) সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা গেছে।


বিজ্ঞাপন


স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে সর্বনিম্ন ১৫ থেকে ৩০ মিনিট, বা তারও বেশি সময় দেরি করে প্ল্যাটফর্ম ছেড়েছে।

9

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সরাসরি যাত্রীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে তিনি বিশেষ করে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা এবং প্রত্যেকে নিজ নিজ আসনে বসে যাতায়াত করতে পারছেন কিনা—সেসব বিষয়ে খোঁজখবর নেন। যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে মহাপরিচালক তা ধীরে ধীরে সমাধানের আশ্বাস দেন।


বিজ্ঞাপন


টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর