শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

রাজমিস্ত্রির কড়াইয়ে মিলল ৫ হাজার পিস ইয়াবা, ৩ কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

Police news
৫ হাজার পিস ইয়াবা পাচারকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: ঢাকা মেইল

রাজমিস্ত্রি সেজে পুরাতন লোহার কড়াইয়ের ভেতর ৫ হাজার পিস ইয়াবা পাচারকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তাহমিনা আক্তার মিনা (৩২), হেলাল উদ্দিন ওরফে আলাউদ্দিন (৩২) ও সদর উদ্দিন ওরফে শওকত আলী (৬৫)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি পুরাতন লোহার কড়াই জব্দ করা হয়েছে। তারা রাজমিস্ত্রির পোশাক পরে কড়াইগুলো বহন করছিল। স্থানীয়দের কাছে তারা রাজমিস্ত্রি সেজে পরিচয় দিতেন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গ্রেফতার এড়াতে তারা ঘনঘন বাসা পরিবর্তন করতেন। প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। তাদের আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, এর আগেও মাদক পাচারের নানা কৌশল ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে। কখনো তরমুজ, কখনো সবজি, আবার কখনো বইয়ের ভেতর ইয়াবা লুকিয়ে পাচারের ঘটনা ঘটেছে। তবে রাজমিস্ত্রির কড়াইয়ে এভাবে বিপুল পরিমাণ ইয়াবা লুকিয়ে পাচারের ঘটনা নতুন কৌশল হিসেবে আলোচনা সৃষ্টি করেছে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর