শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

যশোরে যুবকের পেট থেকে থেকে ২২শ ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

যশোরে যুবকের পেট থেকে থেকে ২২শ ইয়াবা উদ্ধার

যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২২শ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন


আটক মাসুদ রানা (২০) শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্স-রে করলে তার পেটের ভেতর ইয়াবাগুলোর উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন

গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।


বিজ্ঞাপন


র‍্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর