বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

দখলকৃত সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

hamla
বস্তিবাসীর হামলার দৌড়ে নিরাপদ স্থানে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা। ছবি- সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হওয়া জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা। প্রাণ বাঁচাতে তাদের দৌড়ে সরে যেতে দেখা যায়।

‎বুধবার (২০ মে) সকাল ১০টায় কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় দখল হওয়া জমি উদ্ধার করতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের কয়েকজন সদস্য। উচ্ছেদ অভিযান শুরুর একপর্যায়ে বস্তিবাসীরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। 

তিনি জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে হামলার শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যুগ্ম কমিশনারসহ কয়েকজন সদস্য।

ডিসি মোস্তাক জানান, ‘উচ্ছেদ চলাকালীন সময়ে স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল মারতে থাকে। এতে আমাদের কয়েকজন পুলিশ আহত হন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে গণপূর্তের জায়গা দখল করে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদকের স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তোলা হয়েছে। দখল হওয়া সরকারি জমির পরিমান প্রায় ৫০ বিঘা।

‎‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর