বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ঢাকায় ফিরেই স্ত্রীসহ গ্রেফতার সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১০:২০ পিএম

শেয়ার করুন:

arrest
ছবিতে লাল বৃত্ত চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজা। ছবি- ঢাকা মেইল

শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী ‘পিচ্চি রাজাকে’ গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এর আগে বিকেলে নেপাল থেকে ঢাকায় ফেরেন তিনি। 


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

তিনি জানান, সন্ত্রাসী পিচ্চি রাজা ও তার স্ত্রী নেপাল থেকে ফিরছে- এমন সংবাদ ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় পুলিশ। তিনি বিমান থেকে নামলে তাকেসহ তার স্ত্রীকে সেখান থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাকে এখন মোহাম্মদপুর থানায় আনা হচ্ছে। 

এডিসি জুয়েল রানা জানান, মাদক কারবারে জড়িত থাকায় বিভিন্ন সময়ে পিচ্চি রাজার বিরুদ্ধে ২৫-২৭টি মামলা হয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ। 

জানা গেছে, এর আগেও ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পিচ্চি রাজা গ্রেফতার হয়েছিলেন। সেসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর