রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান মিলেছে। গত ২৮ এপ্রিল নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক নিখোঁজ এসআই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল, তা এখনই বিস্তারিত বলতে পারছি না। তার সঙ্গে কথা বলে আপনাদের জানাব।’
থানা সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন রাকিবুল হাসান। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন।
গত ২৮ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বেরিয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিজ্ঞাপন
এমআই




