বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীতে পুলিশের এসআই নিখোঁজ, দেশের সব থানায় জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে পুলিশের এসআই নিখোঁজ, দেশের সব থানায় জরুরি বার্তা
নিখোছজ এসআই রাকিবুল হাসান সরকার। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। গতো দুইদিন আগে পুলিশের ব্যারাক থেকে সিভিল পোশাকে তিনি বের হয়ে যায়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় সাধারণ ডাইরির পর দেশের সকল থানায় বেতার যোগে জরুরি বার্তা পাঠানে হয়েছে।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে তিনি নিখোঁজ হন পুলিশের এ উপ-পরিদর্শক (এসআই)।

‎নিখোঁজ এসআই হলেন রাকিবুল হাসান সরকার। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের সন্তান।

‎এ বিষয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এদিকে তার ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

‎রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

‎ডিসি মাসুদ আলম আরও বলেন, নিখোঁজের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর