মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

দায়িত্ব গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

Mosleh
ডিএমপির নতুন কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ / সংগৃহীত ছবি

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। ‎


বিজ্ঞাপন


উপ-কমিশনার জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানায় সরকার।

‎প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।


বিজ্ঞাপন


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর