মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

PM news
পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা চলছে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা চলছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।


বিজ্ঞাপন


এতে জানানো হয়, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে আলোচনা হবে। চূড়ান্ত ও অনুমোদন দেওয়া হতে পারে এডিপি।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০ অর্থবছর)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

সভায় এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর