বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

সচিবালয়ের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, সরানো হচ্ছে ১৬৯ পুলিশ!

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

Police
সচিবালয়ের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চব্বিশের জুলাই অভ্যুত্থানের আগে পদায়নকৃত সকল পুলিশ সদস্যকে সচিবালয়ের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন সদস্য পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনোদের স্থলে নতুন ও দক্ষ ফোর্স নিয়োগ দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইজিপিকে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ের ১নং ভবনে অফিস করছেন। সরকারের শীর্ষ পর্যায়ের এই অবস্থানের কারণে সচিবালয়ের নিরাপত্তার বিষয়টি এখন অধিকতর গুরুত্বের দাবি রাখে।


বিজ্ঞাপন


মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সচিবালয়ের গেটসমূহ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দফতর এবং সিনিয়র কর্মকর্তাদের গানম্যান হিসেবে বর্তমানে যারা নিয়োজিত আছেন, তাদের মধ্যে যারা ৫ আগস্ট ২০২৪-এর আগে পদায়ন পেয়েছেন, তাদের সবাইকে প্রত্যাহার করে শূন্যস্থানে পর্যায়ক্রমে সমানসংখ্যক পুলিশ সদস্য পদায়ন করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

পটপরিবর্তনের ঢেউ সচিবালয়ে, আতঙ্কে দাপুটে কর্মকর্তারা

সচিবালয়ের আশপাশের এলাকা ‘নো হর্ন’ জোন হিসেবে কার্যকর

এক্ষেত্রে সচিবালয়ে কর্মরতদের মধ্যে ১৬৯ জন পুলিশ সদস্যের তালিকাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন পুলিশ সদস্যদের মধ্যে অত্যন্ত চৌকষ ও দক্ষদের পদায়ন করতে নির্দেশনায় বলা হয়েছে। পাশাপাশি অবশ্যই প্রত্যেকের যথাযথ সিকিউরিটি ক্লিয়ারেন্স (নিরাপত্তা ছাড়পত্র) গ্রহণ করার জন্যও বলা হয়েছে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর