বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

মহাখালীতে অবৈধ পার্কিংয়ের দায়ে শতাধিক মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

মহাখালীতে অবৈধ পার্কিংয়ের দায়ে শতাধিক মামলা
মহাখালীতে অবৈধ পার্কিংয়ের দায়ে পুলিশের মামলা

রাজধানীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দুপুর ১২টা থেকে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। এ সময় অবৈধ পার্কিংয়ের দায়ে শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। 

জানা গেছে, মহাখালীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মূল সড়ক ও আশপাশের ছোট ছোট সড়কগুলোতে এই অভিযান চলছে। অভিযান শুরু হয় দুপুর ১২টায়। গত দেড় ঘণ্টায় এখন পর্যন্ত শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। 


বিজ্ঞাপন


মহাখালীর মূল সড়কে বাস ও ট্রাকগুলো প্রায় সময়ে পার্কিং করে রাখা হয়। এতে বনানী ও বিমানবন্দর পর্যন্ত যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন শত শত মানুষজন। বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। 

অভিযানে সরাসরি উপস্থিত আছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। এ সময় অতিরিক্ত কমিশনার চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেন। তাদেরকে বোঝান এবং কেন তারা এসব করছেন তার জবাবও চান। কেউ উচিত জবাব না দিতে পারলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত কমিশনার সাংবাদিকদের বলেন, রাস্তায় গাড়ি রাখা অপরাধ। রাস্তায় যারা গাড়ি রাখেন তারা তাদের ব্যবসার জন্য তো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিচ্ছেন। এটা আসলে অভিযানের বিষয় নয়। এটাতো নৈতিকতার বিষয়, আদর্শের বিষয় যে আমি অন্যকে কষ্ট দিব না। এগুলো আমাদের মাঝে নাই বলে আমাদেরকে রাস্তায় অভিযানের জন্য নামতে হয়। 


বিজ্ঞাপন


বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তাদের সমস্যাগুলো আমরা শুনেছি। যেগুলো ইমিডিয়েট সমাধান সম্ভব সেগুলো আমরা তাদের সমাধান করতে বলেছি। কিন্তু তারা দিনশেষে ফলাফল শূণ্য। কোনো কাজ হয় না। ফলে আমরা আজকে রাস্তায় অভিযানে নামতে বাধ্য হয়েছি। হয় তাদেরকে কথা শুনতে হবে, না হলে আইনের আওতায় আসতে হবে। 

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর