বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

তফসিল সহজ করতে ইসির বড় পদক্ষেপ, চালু হলো নতুন সফটওয়্যার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

তফসিল সহজ করতে ইসির বড় পদক্ষেপ, চালু হলো নতুন সফটওয়্যার

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যথাসময়ে আয়োজন ও তফসিল ঘোষণা প্রক্রিয়া সহজ করতে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল’ নামের এ সফটওয়্যারে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফট্ওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক।

এতে আরো বলা হয়েছে, নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফট্ওয়্যারে (Election Schedule Management Module) উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা আগামী ১৫ মে এর মধ্যে আবশ্যিকভাবে তথ্য এন্ট্রি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উক্ত বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ মনিটরিং করবেন। এন্ট্রিকৃত তথ্যের সঠিকতা যাচাই করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ প্রত্যয়ন প্রদান করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠ পর্যায় থেকে EMS এর ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল এ তথ্য এন্ট্রি ও মনিটরিং করার জন্য লিংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


বিজ্ঞাপন



এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর