ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১০ জনের ঋণ ও দায়-দেনা রয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এদের মধ্যে নয়জন বিএনপি থেকে নির্বাচিত এবং একজন জামায়াতে ইসলামীর।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ২০ শতাংশের ঋণ ও দায়-দেনা রয়েছে। এর মধ্যে চারজনের ঋণের পরিমাণ কোটি টাকার বেশি।
সুজনের বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ ঋণগ্রহীতাদের তালিকায় রয়েছেন বিএনপির সেলিমা রহমান, হেলেন জেরিন খান, শিরিন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মারদিয়া মমতাজ, সাকিলা ফারজানা, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম ও ফাহমিদা হক। এ ছাড়া জামায়াতে ইসলামীর সাবিকুন্নাহারও শীর্ষ ঋণগ্রহীতাদের তালিকায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ঋণগ্রহীতার সংখ্যা ছিল ১৩ জন, যা মোটের ২৬ শতাংশ। সে তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদে ঋণগ্রহীতার হার কিছুটা কমেছে।
বিজ্ঞাপন
সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
এএইচ/এফএ




