বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

চমকে দিলেন প্রধানমন্ত্রী, স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে গেলেন অনুষ্ঠানে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

চমকে দিলেন প্রধানমন্ত্রী, স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে গেলেন অনুষ্ঠানে
নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি: কোলাজ

১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি কার্যক্রম ও চলাফেরায় আনছেন ভিন্নধর্মী একধরনের সরলতা। ভিআইপি প্রটোকল এড়িয়ে চলা, গাড়িবহরের সংখ্যা কমানো এবং রাস্তায় যানজটে আটকে পথচারীদের সঙ্গে কুশল বিনিময়—এসব দৃশ্য ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার ঢাকার রাস্তায় নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। পাশে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান।

আরও পড়ুন: ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনভর অফিস শেষে অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হওয়ার সময় প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে যাওয়ার দৃশ্য দেখে আশপাশের সবাই চমকে ওঠেন।

ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে বের হওয়ার পর সন্ধ্যায় বৃষ্টি ভেজা সড়কে যানজটে আটকে আছেন। এসময় আশপাশের বাস, গাড়ি থেকে পথচারিরা তাকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চালকের আসন থেকে তাদের শুভেচ্ছার জবাব দেন।


বিজ্ঞাপন


বিইউ/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর