বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

শপথ নিলেন এনসিপির নুসরাত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

Nusrat
শপথ বাক্য পাঠ করছেন নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি। ছবি: সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা মধ্য দিয়ে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৬ মে) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এ সংসদ-সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান।

জানা যায়, মনিরা শারমিন সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যেতে পারে, ২১ এপ্রিল (মনোনয়নপত্র দাখিলের শেষ দিন) নানা মহলে আলোচনার সূচনা হলে ওইদিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর জামায়াত জোট থেকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও দাখিল করা হয়। তবে সময়ের পরে দাখিল করায় তা গ্রহণ করা বিরত থাকেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্রও বাতিল হয়ে যায়। 


বিজ্ঞাপন


এদিকে হাইকোর্টে রিট করেন নুসরাত। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনায় দেয়। সে অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২ মে বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রোববার (০৩ মে) সে অনুযায়ী, বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের তালিকাও প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর গত ৪ মে রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর