ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিক বিষয়টি জানান। তিনি জানান, গতকাল সোমবার (৪ মে) রাতে বিজি প্রেস গেজেট প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের করা রিটের শুনানিও হবে। এতে ভিন্ন কোনো নির্দেশনা এলে কী করবেন-জানতে চাইলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। এর আগে নুসররাত তাবাসসুমের রিটের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়েছিল। আমরা তা বাছাই করার পর তিনি বৈধ হয়েছেন।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী, বাছাইয়ে বৈধতার পর একদিন এমন ক্ষেত্রে অপেক্ষা করা যায়। আমরা দু-দিন অপেক্ষা করেছি। কোনো আদেশ নেই। কাজেই যদি কালকের শুনানিতে অন্য কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী কাজ করব।
সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যেতে পারে, ২১ এপ্রিল (মনোনয়নপত্র দাখিলের শেষ দিন) নানা মহলে আলোচনার সূচনা হলে ওইদিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর জামায়াত জোট থেকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও দাখিল করা হয়। তবে সময়ের পরে দাখিল করায় তা গ্রহণ করা বিরত থাকেন রিটার্নিং কর্মকর্তা। এরপর ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়ণপত্রও বাতিল হয়ে যায়।
এরপর হাইকোর্টে রিট করেন নুসরাত। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সে অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা ২ মে বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রোববার (৩ মে) সে অনুযায়ী, বৈধ প্রার্থী হিসেবে নুসরাতের তালিকাও প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।
বিজ্ঞাপন
এমএইচএইচ/




