সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিজ্ঞাপন
জানা গেছে, বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
তার নামাজে জানাজা আজ বাদ আসর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ময়মনসিংহের গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ তার সন্তানরা মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
বিইউ/এমআই




