মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

রাজধানীতে চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

arrested
গ্রেফতার সাকিব হোসেন (২২)। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সাকিব হোসেন (২২) নামে এক চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।


বিজ্ঞাপন


সিটিটিসি সূত্র জানায়, সোমবার (৪ মে) রাত সোয়া নয়টার দিকে সংস্থাটির একটি টিম রাজধানীর হাজারীবাগ থানাধীন বিজিবি ক্যাম্প পাঁচ নম্বর গেট সংলগ্ন গণকটুলি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাকিবকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর