রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

যমুনার সামনে ভেঙে পড়েছে গাছ, একটুর জন্য রক্ষা পেল সিএনজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

Tree

রাজধানীতে মিন্টো রোডে হঠাৎ ঝড় ও বৃষ্টিতে বড় গাছ ভেঙে পড়েছে রাস্তায়। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি সিএনজির চালক ও যাত্রী। এই ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ মে) বিকেল সোয়া ৩টার দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সময় গাছটি ভেঙে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছটি সরানোর কাজ শুরু করে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ো বৃষ্টিতে রমনা পার্ক সংলগ্ন সড়কের পাশে থাকা এক বড় গাছ ভেঙে পড়ে। এতে একটি সিএনজির গ্লাস ভেঙে যায়। চালক ব্যাথা পেলেও কেউ গুরুতর আহত হয়নি।

সিএনজি চালক আব্দুল আলীম বলেন, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডি যাচ্ছিলাম। পথে হঠাৎ গাছ ভেঙে পড়ে। এতে সিএনজির সামনের গ্লাস ভেঙে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। হাতে ব্যাথা পেয়েছি। আল্লাহ হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।


বিজ্ঞাপন


এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর