রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

‘‎চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

‘‎চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’

‎চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়াতে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে যারা আমাদের অভিযানের আগে চাঁদাবাজদের খবর দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব।

‎‎রোববার (৩ মে) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার সরওয়ার বলেন, রাজধানীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভূক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেফতার করেছে। চাঁদাবাজ যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

‎‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর