রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

প্রটোকল ভেঙে সচিবালয় থেকে পায়ে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

Tarek1

রাজধানী ঢাকা আজ এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো। কোনো গাড়ি বহর কিংবা নিরাপত্তার কঠোর প্রটোকল ভেঙে পায়ে হেঁটে জেলা প্রশাসক সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৩ মে) সকালে ‘জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সচিবালয় থেকে পায়ে হেঁটে যান প্রধানমন্ত্রী।


বিজ্ঞাপন


সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দফতর থেকে বের হন। তবে গাড়ি বহরে না চড়ে তিনি হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

এদিকে প্রধানমন্ত্রীর পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার দৃশ্য সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেন। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে জবাব দেন।

বিইউ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর