রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

৪৯৮ প্রস্তাব নিয়ে আজ শুরু জেলা প্রশাসক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:০৩ এএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন মাত্র ৪ জন

আজ রোববার (৩ মে) শুরু হচ্ছে চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে এই সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সম্মেলন শেষ হবে আগামী বুধবার (৬ মে)।
 
গুজব প্রতিরোধ, অপতথ্য বন্ধ করতে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপনসহ স্থানীয় প্রশাসনকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব নিয়ে সম্মেলনে আলোচনা হবে। দিকনির্দেশনা থাকবে সরকারের পক্ষ থেকে। 

এ নিয়ে শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মাঠ প্রশাসনের ভুমিকা গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


 
সারাদেশ থেকে বিভাগীয় কমিশনার ও ডিসিরা ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিল। এর মধ্য থেকে সম্মেলনে আলোচনা হবে ৪৯৮টি প্রস্তাব নিয়ে। এর মধ্যে রয়েছে– কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, প্রতিটি চা বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জিপি ও এজিপি নিয়োগের প্রস্তাব। 

ডিসিরা জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং সেন্টার স্থাপন, সরকারি মাধ্যমে হজযাত্রী পাঠানোর সংখ্যা ২৫ ভাগ করাসহ কৃষি ও ভূমি সংক্রান্ত প্রস্তাবও দিয়েছেন।


বিজ্ঞাপন


ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর