শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ করবে সরকার
ছবি: সংগৃহীত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের বোরো ধান ও চাল সংগ্রহে সহায়তার জন্য পূর্বনির্ধারিত তারিখ এগিয়ে এনে আগামী ৩ মে থেকে সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাওরের ছয় জেলা—নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে এ কার্যক্রম চলবে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে ধান ও ১৫ মে চাল সংগ্রহ শুরু হবে।

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। ধান ও চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর