বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ শুটার রনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

Arrested
বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেফতার শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনি। ছবি: ঢাকা মেইল

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (২৯ এপ্রিল) রাত আড়াইটায় পল্লবীর সেকশন ১২ নম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত রাতে পল্লবী থানাধীন সেকশন-১২ শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে চার মামলার আসামি শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।’

‎তিনি জানান, গত ২১ মার্চ রাতে পল্লবী থানাধীন আলীনগর গামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আসামিসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের নামে মামলা রজু করা হয়।

‎তিনি আরও বলেন, ‘বৃন্দা রনি পল্লবী এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি মাদক আদালতে বিচারাধীন রহিয়াছে এবং ১ টি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।’

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর