ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় চারজন, আদাবর থানায় আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয়জন ও হাতিরঝিল থানায় ১০ জন। গ্রেফতারদের কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট, ১৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রির নগদ তিন হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- সুজন হাওলাদার (৩০), সুমন ব্যাপারী (৩০), রফিক (৬৫), মোতালেব (৩০), ইউছুপ আলী (৩৬), শওকত (৪৪), ইউসুফ আলী (২৭), সাঈদ ব্যাপারী (৩৯), রাশেদুল ইসলাম (৩২), সোহেল ফকির (৩২), লিটন কাজী (৩৭), ইসমাইল হোসেন (২০), হাবিবুল্লাহ (৪০), আব্বাস ওরফে সুমন (৪২), ইমরান তালুকদার (২৫), ইমরান (২৪), ফরহাদ (২৯), হৃদয় (২৫), জয়নুল (৩০), কালাম ওরফে কালু (৩৪), বাহাদুর (৩২), শাকিল (১৯), শুভ (১৯), সাজ্জাদ হোসেন (২০), শিমুল (২০), গোলাম আজম সজিব (৩২), আমান উল্লাহ আমান, জনি, জুম্মন ,সজীব (২৫), রাকিব (২৩), রাব্বি (২০), সাজু হোসেন (২০), সোহাগ, হামিদুল ইসলাম (৩৭), জহিরুল ইসলাম (২৬),
তাকরিম রহমান মমিন (৪৫), জহিরুল ইসলাম (২৪), রোমান আহম্মেদ, দুলাল (৩০), মিঠুন (২৮), ছগির (৪০), শাকিল বাবু (২২), হৃদয় (২২), সাগর (২০), হুমায়ুন কবির (৫৫), আসাদুল হক (৪১), জিয়াউল উদ্দিন (৩৬), মেহেদী হাসান (২৬), শাহাদাত হোসেন (২৯), সামিউর হোসেন (৩০), রমজান (২১), হাবিব ওরফে টাইগার হাবি (৩২), রাজিব (২২), ফারুক আলী ওরফে নুর উদ্দিন (৩৮), সাকিব (২৬), আব্দুর রহিম (৫৩), শহিদুল ইসলাম (৫৫), আছিয়া বেগম (৩০), কাইয়ুম শিকদার (৩৯), বুদ্ধু (৩১), শাওন (২২), মাসুদ (৩২), হাসান (২০), আজিজুল সরদার (১৯), আমিনুল (৩৮), হারুন অর রশিদ (২৯), আরিফুল ইসলাম (৩২) ও এরশাদ (৩৮)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমআইকে/ক.ম




