রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ কী?
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এমআই




