মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

Power
জ্বালানি লোডিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক সোনালি অধ্যায়ের সূচনা হলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেল। পারমাণবিক শক্তি ব্যবহারকারী বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে পদ্মার তীরঘেঁষা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘ডিসেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ’

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটে সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগবে।

Rooppur3
প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু। ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি লোডিংয়ের পর শুরু হবে চেইন রিঅ্যাকশন বা বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুর দিকে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা

এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।

পদ্মা নদীর তীর ঘেঁষে পাবনার ঈশ্বরদী রুপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয় নির্মাণ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর