মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বেড়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা এমন তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাব এটা।

পরিকল্পনা উপদেষ্টা জানান, একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ২টা একনেক হওয়ার কথা ছিল। সেটি না করে ১টা করায় প্রকল্প বেশি হয়েছে।

তবে অন্তর্বর্তী সরকার খুব বেশি নতুন প্রকল্প নেয়নি বলে জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেইসঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


এফএ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর