রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যার যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী হত্যার যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ফ্লো‌রিডা‌য় এক‌টি ছেলে, এক‌টি মেয়েকে নৃংশসভাবে হত্যা করা হয়েছে। ছেলেটির মরদেহ পাওয়া গে‌ছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়‌নি। ওয়া‌শিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফ‌বিআইসহ সং‌শ্লিষ্ট সব এ‌জে‌ন্সির সঙ্গে যোগা‌যোগ রাখ‌ছি।


বিজ্ঞাপন


শামা ওবায়েদ বলেন, দুই প‌রিবারের স‌ঙ্গে আমি কথা বলেছি। আমা‌দের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছেলেটির মরদেহ ফি‌রিয়ে আনার ব্যাপারে তা‌র যে অটোপ‌সি করতে হবে, লিগ্যাল কাজগু‌লো হবে; তা আমরা দেখ‌ছি। যত তাড়াতা‌ড়ি সম্ভব প্রত্যাবাসন করা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ ব্যাপারে সহযোগিতা করছে, অন্যটার জন্য (বৃ‌ষ্টি) আমাদের সহযোগিতা করতে হ‌বে। যুক্তরাষ্ট্রের সব স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা যোগাযোগ রাখ‌ছি।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘ‌টিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর