রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুজনই মক্কায় মারা যান।


বিজ্ঞাপন


হজ বুলেটিনের তথ্য বলছে, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

ফ্লাইট পরিচালনায় ছিল তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর