ইউনাইটেড নেশন্স ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক (এসক্যাপ)-এর ৮২তম অধিবেশনের একটি সেশনে সভাপতিত্ব করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। যা আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন।
বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ব্যাংককে অনুষ্ঠিত এ সেশনে ৫৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞাপন
সেশনে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনা ও মতবিনিময় হয়। ESCAP-এর ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি লিন ইয়াং-এর সঞ্চালনায় একটি ইন্টারঅ্যাকটিভ রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তার বক্তব্যে ‘Leaving No One Behind’ প্রতিপাদ্যের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এর কথা তুলে ধরা হয়।
অধিবেশনের বিরতিতে মন্ত্রী কাজাখস্তানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্ন্যান্স, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগে পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।
বিজ্ঞাপন
মন্ত্রী ‘Advancing Trusted AI in Asia and the Pacific: From National Leadership to Regional Solutions’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেন, যেখানে দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হয়।
উল্লেখ্য, ESCAP-এর ৮২তম অধিবেশন ২০–২৪ এপ্রিল ব্যাংককে ‘Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এমআর/এআরএম




